সুখ-শান্তিতে ভরা জীবন পেতে মেনে চলুন শিব ঠাকুরের এই উপদেশগুলি - The News Lion

সুখ-শান্তিতে ভরা জীবন পেতে মেনে চলুন শিব ঠাকুরের এই উপদেশগুলি

 


দি নিউজ লায়নঃ 

টাকা নয় সম্পর্কের পিছনে দৌড়ান: 

আজকের দিনে সবাই কোনও না কোনও কারণে কেঁদেই চলেছে। কেউই খুশি নন। কিন্তু এমন পরিস্থিতির পেছনে কারণটা কী? সমাজতত্ত্ব নিয়ে যারা চর্চা করেন তাদের মতে আজ আমরা সবাই টাকার পিছনে ছুটছি। অনেক টাকা হলে দামি-দামি জাম-কাপড় কেনা যাবে। ভাল ফ্ল্যাটে থাকা যাবে। দামি গাড়ি চাপা যাবে। আর এই সব পেলেই আমরা খুশি! কিন্তু আমরা এটা বুঝে উঠতে পারি না যে টাকা দিয়ে কেনা জিনিস আমাদের সাময়িক অনন্দ দেয়, যেখানে প্রিয় মানুষটির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত আমাদের সারা জীবন মুখে হাসি ফোটায়, আনন্দ দেয়। তাই সময় থাকতে থাকতে সম্পর্কে বিনিয়োগ করুন। শুধু টাকার পিছনে ছুটবেন তো নিঃসঙ্গতাই হয়ে উঠবে আপনার চিরসঙ্গী। 


"ইগো" নয়, "ইগো" বড়ই ধ্বংসাত্মক: 

শাস্ত্রে বলে মহাদেব সারাক্ষণ তাঁর ত্রিশুলটিকে হাতে রাখেন। কারণ এটিই তাঁর "ইগো"কে ধ্বংস করে। আর এমনটা হওয়াই তো জরুরি। কারণ "আমিই সেরা"। "আমার থেকে বড় কেউ নেই", এমন ধরনের চিন্তা আমাদের শুধু ধ্বংসই করে। তাই তো দেবাদিদেবের মতো আমায়িক হন। যতই ক্ষমতার অধিকারী হোন না কেন, নিজের থেকে দুর্বল মানুষদের কাছে টেনে নিন। 


জীবনে ভুলেও কখনও খারাপ কাজ কাজকে সাপোর্ট করবেন না: যখনই খারাপ শক্তি মাথা চাড়া দিয়েছে তখনই নানা অবতারে সেই খারাপের বিনাশ ঘটিয়েছেন দেবাদিদেব। তিনি মনে করতেন খারাপ শক্তিকে ধ্বংস করারই ভালোর একমাত্র লক্ষ হওয়া উচিত। আর এমনটা করলে মানসিক শান্তি যেমন পাওয়া যায়, তেমনি সুখ-শান্তিতে থাকার পথটাও প্রশস্ত হয়। তাই পরিস্থিতি যাই হোক না কেন, খারাপকে ভুলেও কখনও সাপোর্ট করবেন না বন্ধু। বরং মাথা তুলে দাঁড়িয়ে তার প্রতিবাদ করুন। 


আত্মনিয়ন্ত্রণ জরুরি:  আজকের যুব সামজের অধিকাংশেরই জীবনে কোনও নিয়ন্ত্রণ নেই! সেই কারণেই তো কম বয়সেই নানা রোগ যেমন এদের শরীরে এসে বাসা গেড়ে বসছে, তেমনি মানসিক শান্তির দেখাও কেউ পায় না। কেন পাবেই বা বলুন! অনিয়ন্ত্রিত জীবন কখনও সুখের সন্ধান দিতে পারে না। তাই তো সবারই শিব ঠাকুরের পথ অনুসরণ করা উচিত। মনে রাখতে হবে জীবন একটাই, তাই আনন্দ তো করবেনই। কিন্তু তা করতে হবে নিয়ন্ত্রিত ভাবে। সেই সঙ্গে রাগকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলেই দেখবেন মন এবং মস্তিষ্ক এতটাই ঠান্ডা থাকবে যে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমবে। আর জীবন পথে চলতে চলতে নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই যখন ঠিক হয়, তখন জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে। 


স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখতে হবে: চিকিৎসকেরা বলেন আজকের পরিস্থিতিতে যদি স্ট্রেস বা মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া সম্ভব হয়। শুধু তাই নয়, একথাও জেনে রাখা জরুরি যে স্ট্রেস হল সেই বিষ, যা ধীরে ধীরে আমাদের শরীর এবং মনকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, অনন্দ এবং খুশির অনুভূতি থেকে শতহস্ত দূরে করে দেয় আমাদের। তাই তো শিব ঠাকুর যেমন ধ্যান এবং প্রাণায়মের মাধ্যমে নিজেকে সারাক্ষণ শান্ত রাখতেন, সেই ভাবে আমাদেরও প্রতিদিন প্রাণায়ম করা উচিত। এমনটা করলে স্ট্রেস লেভেল তো কমবেই, সেই সঙ্গে মন-মেজাজও শান্ত থাকবে। কমবে উদ্বেগ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.